বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ PM

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।