ভিয়েতনামে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ জনের মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১১:১৬ এএম

ভিয়েতনামের হ্যানয়ে একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু এবং তিন জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৪ মে) সকালে আগুন লাগার এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী শহরের একটি ছোট গলির পাঁচতলা ভবনে আগুন লেগেছে। সেখান থেকে সাত জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জননিরাপত্তা মন্ত্রণালয় আরও বলেছে, এই ঘটনায় মৃতদের এখনও শনাক্ত করা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরে হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৫৬ জনের মৃত্যু হয়। আহত হন ৩৭ জন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর