আফগানিস্তানের কাছে ৪৩ রানে হারল বাংলাদেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে তৃতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ
বুধবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা।

প্রথমে ব্যাট করে আফগানিস্তান সবকটি উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। মাত্র ৩ উইকেট হারিয়েই টাইগার যুবারা ১৫৭ রান সংগ্রহ করে ফেলে। এর ফলে বাংলাদেশের জয়টাকে কেবলই সময়ের ব্যাপার মনে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাকী ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৯৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এর ফলে লজ্জার হার নিয়েই মাঠ ছাড়ে টাইগার যুবারা।

বিস্তারিত আসছে…।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর