৭ই নভেম্বর উদযাপন করলো এন.এস সরকারী কলেজ ছাত্রদল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজ ছাত্রদলের র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

এরপর ৭ই নভেম্বরের পটভূমি ও জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে ক্লাসে ক্লাসে গিয়ে তুলে ধরে নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজ ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন এন এস কলেজ ছাত্রদলের আহবায়ক এস এম জুবায়ের, সদস্য সচিব মীর হাবিব, কলেজ ছাত্রদলের সদস্য পাইলট সহ আর ও নেতাকর্মীরা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর