ঢাকা, ২২ নভেম্বর ২০২৬: মানসিক স্বাস্থ্যসেবা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম ‘বন্ধু’ (BONDHU)-এর উদ্যোগে গতকাল (২১শে নভেম্বর, ২০২৬) সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ভলান্টিয়ার ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’। সন্ধ্যা ৮:৪৫ মিনিটে শুরু হয়ে রাত ১০:৩০ মিনিট পর্যন্ত চলা এই অনলাইন আয়োজনে প্রায় ৩০ জন নতুন ভলান্টিয়ার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং বন্ধুর সাংগঠনিক সংস্কৃতি ও গ্রাউন্ড রুলস সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। সেশনটির সার্বিক সঞ্চালনায় ছিলেন জুনিয়র ফেলো তন্বী শেখর সিংহ পৃথা এবং সুমাইয়া আঞ্জুম। গ্রাউন্ড রুলস ও শর্তাবলি নিয়ে আলোচনা করেন জুনিয়র ফেলো সুমাইয়া হোসেন রিমি।
বন্ধুর প্রতিষ্ঠালগ্ন সম্পর্কে আলাপচারিতায় স্মরণ করা হয় বন্ধু সৃষ্টি ও শুরুর কথা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০০৫-২০০৬ সেশনের দুই স্বপ্নদ্রষ্টা তরুণের হাত ধরে ১০ বছর আগে ২০১৬ সালে একটি ফেসবুক পেজের মাধ্যমে যাত্রা শুরু করে বন্ধু। বর্তমানে এটি একটি শক্তিশালী মানসিক স্বাস্থ্য ও গবেষণা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে ‘বন্ধু পরিচিতি’ পর্বে বন্ধুর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন জুনিয়র ফেলো সালমা আক্তার। এছাড়া, কর্মকর্তা ও ভলান্টিয়ারদের পরিচিতি পর্বে আলোচনা করেন জুনিয়র ফেলো নুসরাত জাহান রূপা এবং জান্নাতুল মাওয়া তাসমিয়া।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে বন্ধু ৩৩৬টিরও বেশি সম্পূর্ণ ফ্রি আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে ৫২টি ক্যারিয়ার প্ল্যানিং প্রোগ্রাম, ১৪৯টি স্টুডেন্ট প্রেজেন্টেশন এবং ৯২টি ফ্রি ওয়ার্কশপ। করোনা মহামারি, সিলেট ও উত্তরাঞ্চলের বন্যা এবং জুলাই-আগস্ট আন্দোলনের মতো দুর্যোগ ও সংকটকালীন সময়ে বন্ধু মানসিক সহায়তা ও টেলি-কাউন্সেলিং প্রদান করেছে।
ভলান্টিয়ারদের জন্য বন্ধুর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বিভিন্ন সার্টিফিকেটবেসড লং ট্রেনিং (CBT, Basic Counselling Skills, DBT, NDD Protection Related Training) ছাড়াও, বর্তমানে বন্ধুর অধীনে ‘Hands-on Research Training & Publication’ এর ৩টি ব্যাচ চলমান রয়েছে এবং আগামী ডিসেম্বর ২০২৬-এ ৪র্থ ব্যাচ শুরু হতে যাচ্ছে। এছাড়া, বন্ধুর গবেষণাপত্র ইতিমধ্যে ইন্দোনেশিয়া, রোমানিয়া এবং ভারতের বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে BYTT-এর সাথে যৌথ প্রেস কনফারেন্সে বন্ধুর গবেষণা তুলে ধরা হয়েছে, যা কভার করেছে ৩৪টি সংবাদ মাধ্যম।
বন্ধুতে এপর্যন্ত ৩০০জনেরও বেশি শিক্ষার্থী ভলেন্টিয়ার হিসেবে যুক্ত থেকে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পেয়েছেন।ভলান্টিয়ারদের জন্য বন্ধুতে কাজের একাধিক সুযোগ রয়েছে বলে জানানো হয়। এর মধ্যে রয়েছে কমিউনিকেশন, অর্গানাইজেশন, মার্কেটিং, পাবলিকেশন, এইচআর, টেকনিক্যাল সাপোর্ট, ক্যারিয়ার গাইডেন্স, কন্টেন্ট রাইটিং, হোস্টিং এবং ভিডিও এডিটিং। অংশগ্রহণকারীদের প্রেজেন্টেশন এবং এক্সপেরিয়েন্স সার্টিফিকেট প্রদানের বিষয়েও আশ্বস্ত করা হয়।
অনুষ্ঠানে বন্ধুর অফিসিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- বন্ধু’র প্রতিষ্ঠাতা ও সিইও (CEO) মাহাদী-উল-মোর্শেদ, মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান জান্নাতুন নূর হায়দার চৌধুরী, অর্গানাইজ ডিপার্টমেন্টের হেড মোঃ আল-ইমরান ভূঁইয়া, অ্যাসোসিয়েট মারজিয়া মরিয়ম, টেকনিক্যাল সাপোর্ট ডিপার্টমেন্টের চিফ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার খাদিজা ইসলাম বিথি, এবং জুনিয়র ফেলো জান্নাতুল মাওয়া তাসমিয়া, সুমাইয়া হোসেন রিমি, নুসরাত জাহান রূপা, তন্বী শেখর সিংহ পৃথা, সুমাইয়া আঞ্জুম ও সালমা আক্তার।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে অর্গানাইজ ডিপার্টমেন্টের হেড মোঃ আল-ইমরান ভূঁইয়া বলেন, “বন্ধু শুধু একটি সংগঠন নয়, এটি তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর একটি প্ল্যাটফর্ম। নতুন ভলান্টিয়ারদের শক্তি ও উদ্যম আমাদের আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।”
এবং অর্গানাইজ ডিপার্টমেন্টের এসোসিয়েট অফিসার মার্জিয়া মরিয়ম নতুন ভলেন্টিয়ারদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে ২০২৫ সালের মে মাস থেকে বন্ধুর সাথে নিজের সংক্ষিপ্ত জার্নি তুলে ধরেছেন এবং তাঁর ইম্প্রুভমেন্টের জায়গাগুলোও তুলে ধরেছেন। তিনি বন্ধুর এই ৩মাসের জার্নিতে নতুন ভলেন্টিয়াররা পোস্টার মেকিং, হোস্টিং এসব ক্ষেত্রে কিছুটা হলেও নিজেদের দক্ষতা উন্নয়ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
পরিচিতি পর্বে নতুন এক ভলান্টিয়ার বলেন, “এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে বন্ধুর কাজের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। এখন আমি আত্মবিশ্বাসের সাথে কাজ শুরু করতে পারব বলে মনে করছি। আশা করছি বন্ধুর সাথে আগামী ৩মাসের যাত্রা আমার ক্যারিয়ারের এবং স্কিল ডেভেলপমেন্টের অন্যতম মাইলফলক হবে।”
একইসাথে অন্যান্য ভলেন্টিয়াররা বন্ধুতে ৩ মাসের এই ভলেন্টিয়ার কার্যক্রমে যুক্ত হবার মাধ্যমে নিজেদের কমিউনিকেশন স্কিল, গ্রাফিক্স স্কিল, হোস্টিং দক্ষতা, গবেষণা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি হবে বলে বন্ধুর কাছে প্রত্যাশা করেছেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভলান্টিয়ারদের মাঝ থেকে শর্তাবলি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সমাপনী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়। বন্ধুর পক্ষ থেকে নতুন ভলান্টিয়ারদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও গবেষণার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বন্ধুর মূলমন্ত্র হলো- “পরিশ্রমীরাই এগিয়ে যাবে, নেতৃত্বে আসীন হবে” (Industrious Will Go Ahead, Will Be In The Lead)। এই মূলমন্ত্রকে ধারণ করে নতুন ভলান্টিয়াররা আগামীতে বন্ধুর কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
